বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ফেন্সিডিল, গাঁজা ও মোটরসাইকেল সহতিন মাদক ব্যবসায়ী আটক

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৩ পিএম
ফরিদগঞ্জে ফেন্সিডিল, গাঁজা ও মোটরসাইকেল সহতিন মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও মোটরসাইকেল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের ওয়াপদা ব্রিজের ওপরে অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মোহাম্মদপুর এলাকার মৃত আবিদ আলীর ছেলে আব্দুল কাদের জিলানী (৩৫), একবালিয়া এলাকার আলী আকবরের ছেলে গিয়াস উদ্দিন (৪৩) ও কোতওয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর এলাকার মৃত সেলিমের ছেলে মোঃ পারভেজ (৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে দুইটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। এসময় তাদের কাছে থাকা ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদক সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে। উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর তত্ত্বাবধানে, এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন, এএসআই মোঃ সাদ্দাম হোসেন, মোঃ অলি উল্লাহ সহ ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital