বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০১ পিএম
কচুয়ার হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের ১০১জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মো. রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

এসময় তিনি বলেন, আমি এ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

বর্তমানে সভাপতি দায়িত্বপালন করতে এসে পূর্বের স্মৃতি খুবই মনে পড়ে। ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Model Hospital

বিশেষ করে বিদ্যালয়ের সামনের গেইট পুকুরের দু’দিক বাউন্ডারী দেয়াল নির্মাণ এবং দুটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই ভালো ফলাফলের মাধ্যমেই এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এই প্রতিষ্ঠানের শিক্ষার আলো ছড়িয়ে দিবে তোমরাই। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য প্রানধন কুমার দেব, বিশিষ্ট দানবীর ও দাতা সদস্য আলহাজ¦ হারুনুর রশিদ মিয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম মুন্সী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।