শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১২ পিএম
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক ভাবে একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বলেন, আমি শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। চাঁদপুরবাসীর দাবি এই একুশে বইমেলা টি মাসব্যাপী করার। সময় স্বল্পতার কারণে এ বছর আমরা দশ দিনব্যাপী এই মেলাটি করছি। ঢাকা বই মেলা হওয়ার কারণে আমরা বড় ধরনের কোন কাজ করতে পারি না। আমাদেরকে পাঠক সমাবেশ ঘটাতে হবে। আমাদেরকে অনেক বেশি পাঠক তৈরি করতে হবে তবেই হবে আমাদের বইমেলার স্বার্থকতা। আমরা বই কেন পড়ব? শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য আমরা সকলেই বই পড়বো। বই পড়ার অনেক কারণ রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে শব্দভাণ্ডার তৈরি করা। সামনে এসএসসি পরীক্ষা, বিদ্যালয় বন্ধ থাকবে তবে স্কুল শিক্ষার্থীদের শিফট করে এই বইমেলায় আসার আগ্রহ জোগাতে হবে। আমাদের এই বই মেলায় চাঁদপুর পৌরসভা বড় ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তাই পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে ধন্যবাদ জানাই।
বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ও নাট্য অভিনেতা এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, শরিফ চৌধুরী, এএইচএম আহসান উল্যাহ, কবি ইকবাল পারভেজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযুদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার মুক্তিযুদ্ধা ইয়াকুব আলী মাস্টার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, কবি ও লেখক ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া।
সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের ব্যবস্থাপনায় আনন্দধ্বনির সঙ্গীতা আয়তনের পরিবেশনায় একুশকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আগামী ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ১০টা পর্যন্ত এই বইমেলা সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলাকে ঘিরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে প্রতিদিন অনুষ্ঠিত হবে সাহিত্য একাডেমি, চাঁদপুর এবং স্থানীয় কবি ও লেখকদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা।
এছাড়া প্রতিদিন থাকবে জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় চাঁদপুর শহরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য নাট্য সংগঠনগুলোর পরিবেশনায় পথনাটক।
উদ্বোধনের দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের ব্যবস্থাপনায় আনন্দধ্বনির সঙ্গীতা শিক্ষায়তনের পরিবেশনায় একুশকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এবছর চাঁদপুর অমর ২১ শে বই মেলায় ২১ টি স্টল মেলায় স্থান পেয়েছে। আগামীতে এটির পরিসর আরো বৃদ্ধি করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital