বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সড়কের জায়গা দখল করে দোকান নির্মান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩২ পিএম
চাঁদপুরে সড়কের জায়গা দখল করে দোকান নির্মান
চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের পাশে ফিশারী গেইট সংলগ্ন বরকন্দাজ সড়কের মাথায়  সওজের জায়গা দখল করে দোকান নির্মান করছে এলাকার নুরু বরকন্দাজের পুত্র খোকন ও বোরহান বরকন্দাজ।
অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া দিয়ে প্রতিমাসে অর্থ আদায় করছেন তারা। এই চক্রটির কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছে ভাড়াটিয়ারা।
 প্রায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে চলছে তাদের এসব দোকান ব্যবসা।
সরজমিনে গিয়ে দেখা যায় (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের পাশে ফিশারী গেইট সংলগ্ন বরকন্দাজ সড়কের মাথায়  সওজের জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান নির্মান করছে এলাকার একটি প্রভাবশালী চক্র।
ফিসারী  অফিস সংলগ্ন চাঁদপুর- কুমিল্লা সড়কের পাশে  এসব দোকানের সামনে থাকা পথচারীদের হাটা-চলার জন্য যে খালি জায়গা রয়েছে, দোকান মালিকরা সেসব স্থানগুলো ও অবৈধ ভাবে  দখল করে রেখেছেন।
স্থানীয়দের কাছে জানা যায়, ওই এলাকার নুরু বরকন্দাজের পুত্র খোকন ও বোরহান বরকন্দাজ তারা প্রভাব বিস্তার করে এই দোকানগুলো  সড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া দিয়ে যাচ্ছেন।
স্থনীয় ক’জন ব্যবসায়ী জানান, এর বিনিময়ে তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা ভাড়া গুনছেণ।
সড়কের জায়গা দখল করে অবৈধ ভাবে এসব দোকান ভাড়া দেওয়া মালিকদের পক্ষে সওজের কর্মকর্তারা কেউই কোন ব্যবস্থা নিচ্ছেন না।
অনেকের ধারণা তাদের যোগসাজসে এই চক্রটি এসব দোকানগুলো নির্মাণ করছে। তাই কর্তপক্ষের কোন সাড়াশব্দ নেই।  এলাকাবাসীর প্রত্যাসা সড়কের পাশে এসব অবৈধ দোকান নির্মান কারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নিবেন।
এবিষয়ে সড়ক ও জনপদের সার্ভেয়ার মারুফ হোসেনের কাছে আলাপকালে তিনি জানান, আমাদের বিষয়টি জানা ছিলনা।
আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারলাম,যদি ঘটনা সত্যি হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital