বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এক রাতে ৩ গরু চুরি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৩ পিএম
শাহরাস্তিতে এক রাতে ৩ গরু চুরি!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণ কেন্দ্র পৌরসভা থেকে মঙ্গলবার ভোর রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়, পৌরসভার তালতলার আলমগীর হোসেন এর ছেলে ফয়সাল আহম্মেদ কিরণ দীর্ঘ ৩ বছর ধরে নিজ বাড়িতেই গরুর খামার দিয়ে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করছেন। গরুগুলো চুরি হওয়ায় মালিক প্রায় দিশেহারা।

গরুর মালিক ফয়সাল আহম্মেদ কিরণ জানায়, মঙ্গলবার রাতে তার তিনটি গরু গোয়ালে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে গোয়ালে গিয়ে দেখতে পান তার গোয়ালে একটি গরুও নেই । তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং চারপাশের রাস্তা দিয়ে খোঁজ করতে থাকে। ইতোমধ্যে চোরের দল গরু নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য ৫-৬ লক্ষ টাকা হবে।

এলাকাবাসী জানায়, থানা থেকে দেড়শ গজ দূরেই তালতলা এলাকাটির অবস্থান। অথচ থানার প্বার্শবর্তী হয়েও এখান থেকে গরু চুরি হয়! তাহলে আর কোথায় আমরা নিরাপদ! আমরা নিরাপত্তাহীনতায় আছি। চোরকে সনাক্ত করে আইনের আওতার আনার পাশাপাশি দ্রুত গরুগুলোকে খুঁজে পেতে প্রশাসনকে কঠোর ভূমিকারও আহবান জানান তারা।

Model Hospital

এঘটনায় ফয়সাল আহম্মেদ কিরণ বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital