বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় বীমা দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

সরকার বীমা খাতের ভাবমূর্তি উজ্জ্বল ও গ্রাহক সেবা উন্নত করণে বদ্ধপরিকর : ইউএনও ইয়াসির আরাফাত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:২৩ এম
সরকার বীমা খাতের ভাবমূর্তি উজ্জ্বল ও গ্রাহক সেবা উন্নত করণে বদ্ধপরিকর : ইউএনও ইয়াসির আরাফাত
শাহরাস্তিতে জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে এক  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনআয়তনে এটি অনুষ্ঠিত হয়।
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো: লি: মেহের কালিবাড়ি জোনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ও  সংগঠনের চীফজোনাল ম্যানেজার মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে বক্তব্য প্রদান করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নিবাহী  ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।
তিনি বিমা দিবসের গুরুত্ব আরোপ করে বলেন, ইতোমধ্যে  সরকার বিমা শিল্পকে আরো উন্নত ও সহজিকরণ করে দেশের ব্যাংকে বীমা পণ্য বেচাকেনার সেবা চালু করতে যাচ্ছে।
প্রাথমিকভাবে এটি সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু ব্যাংকে মিললেও সহসায় সমগ্র দেশে এ সেবা ছড়িয়ে পড়বে।
বীমা খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে বীমা দাবি পরিশোধের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বীমা কোম্পানিগুলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করে আসছে সরকারের সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।
সরকার বীমা খাতের ভাবমূর্তি উজ্জ্বল  ও গ্রাহক সেবা উন্নত করণে সব সময় বদ্ধ পরিকর। বর্তমানে দেশের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ বীমার আওতায় রয়েছে। এর ফলে দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতে নিষ্পত্তিকৃত বীমা দাবির পরিমাণ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৪ শতাংশ বেড়েছে।
বর্তমানে দেশের বীমা খাতে মোট ৮২টি অনুমোদিত প্রতিষ্ঠান বীমা সেবা দিচ্ছে বলে জানান তিনি।এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,এন এল আই শাহরাস্তি সহকারী জোন প্রধান মোঃ খোরশেদ আলম, এজিএম সাফায়েত উল্লাহ প্রমূখ।
ওইদিন আয়োজিত অনুষ্ঠানে শুরুতে এক বর্ণাঢ্য  র‌্যালি উপজেলা কমপ্লেক্স চত্ত্বর প্রদক্ষিণ করে।
পরে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সূচিপাড়া ডিগ্রী কলেজ প্রথম, বিএম ল্যাবরেটরি স্কুল ২য়, তৃতীয় হন নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী।
একই সময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো: লি: এর ০৪জন গ্রাহককের মেয়াদ উত্তীর্ণ পলিসির চূড়ান্ত দাবিকৃত টাকার চেক প্রধান অতিথির হাতে পরিশোধ করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’