মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহবান সমাজ কল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির

সজীব খান প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯:০৪ পিএম
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহবান সমাজ কল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির

চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন দেশ গড়ার প্রত্যয়ে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিয়োগিতায় ও এগিয়ে যেতে হবে। বর্তমানে যে ভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে তা সত্যি প্রশংসনীয়, ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, গণতান্ত্রিক বিকাশ ঘটাতে হবে, সামাজিক ভাবে নতুন কারিকোলামের মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের কৌশলী ও যোগ্য পরিচালনায় স্কুলটি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বলেন, এসব কোমলমতি শিশুদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্ব দিতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে।

Model Hospital

অন্যথায় মেধা বিকাশে শিক্ষার্থীদের বিঘ্ন ঘটে। সাম্প্রতিক সময়ে মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। যা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মোবাইল আসক্তি এড়াতে অবশ্যই শিক্ষার্থীদের জন্য খেলা ধুলা ও বিনোদনের ব্যাবস্থা করতে হবে।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহকারীদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি খেলাধুলার মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে সক্ষম হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুক্তার হোসেন মিয়াজী ও উপস্থাপিকা মুসফিকা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জাওয়ারদুর রহিম ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাওয়ারি, জেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ূন কবির সুমন, সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার, গীতা পাঠ করেন বিদ্যালয়ের সাবেক ছাত্রী সিতু যোইতা। ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।