বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯:০৫ পিএম
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি যেন কোন ভাবেই থামছে না। একেরপর এক চুরি ডাকাতির ঘটনা ঘটেছেই। চোর ডাকাত পুলিশকে যেন পাত্তাই দিচ্ছেনা।
গতকাল ২৩  মার্চ শনিবার গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের হারাধন চন্দ্র কুরীর মালিকানাধীন মুক্তা শিল্পালয়
(স্বর্ণের) দোকানে চুরির  ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
হারাধন চন্দ্র কুরী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ৯ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। দোকানে চুরি হয়েছে এমন সংবাদ পেয়ে সকালে এসে দেখি আমার দোকানের পেছনের দেয়াল ভেঙ্গে চোর ঢুকেছে। দোকানে থাকা লকারের তালা ভেঙ্গে রূপার অলংকার নিয়ে যায়।
চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, চুরির ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
অপরাধীদের শনাক্ত করে পুলিশ তাদের বিরুদ্ধে দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital