মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চেক হস্তান্তর

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চাঁদপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৯:২৮ পিএম
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চাঁদপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটিডের সিটি প্রজেক্ট চাঁদপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) শেষ বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আধুনিক চাইনিজ রেস্তোরা রয়েল ফুড কর্ণার এন্ড পার্টি সেন্টারে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়ার পূর্বে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক নাজমা বেগমের মৃত্যুদাবির চেক দেন জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামানসহ অতিথিবৃন্দ। চেক গ্রহন করেন মৃত্যুদাবীদার মরহুমা নাজমার স্বামী মোঃ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীমা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও মানব জীবনে বীমার গুরুত্ব অতিগুরুত্বপূর্ন নিয়ে আলোকপাত করে এবং মানবজীবনে কোন ব্যক্তি মৃত্যুর পর তার উত্তরশুরুদের বীমার যে বড় ধরনের গুরুত্ব রয়েছে তার উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব সিটি প্রজেক্টের সিনিয়র (ডিএমডি) সৈয়দ মাসকুরুল হক, ডি এম ডি মোঃ মনির হোসেন, এ সময় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, জি এম মোঃ এবাদুল ইসলাম, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান প্রশিক্ষক (ভিপি উন্নয়ন) মোঃ তোফাজ্জেল হোসেন মানিক।

জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চাঁদপুর ইনচার্জ মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার মোঃ আলী আজগর সরকার, মোঃ আলী হোসেন ভূঁইয়া, সানজিদা পান্না, সদস্য মোঃ ছলেমান ভূঁইয়াসহ অন্যান্যরা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।