বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে

কচুয়ায় মা-মেয়ের উপর হামলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:৩৫ পিএম
কচুয়ায় মা-মেয়ের উপর হামলার অভিযোগ

কচুয়ায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে হামলায় রাশিদা বেগম তার মেয়ে ফাতেমা বেগম গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাংগিনী গ্রামের চাঁন মিয়া মেম্বার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাশিদা বেগমের স্বামী আব্দুল আলী বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের উল্লেখিত ১নং বিবাদী আব্দুল বারেককে পুলিশ আটক করে কচুয়া থানা নিয়ে আসে।

আব্দুল আলীর অভিযোগ সূত্রে জানাযায়, বাদীর বসত ঘরের চালের উপর আমার বাদীর বড় ভাই মমিন আলীর আম গাছের ডাল-পালা থাকায় ঘরের চাল নষ্ট হয়ে যাচ্ছে। মমিন আলীকে চালের উপর থাকা গাছের ডাল-পালা কেঁটে নিতে বললে বৃহস্পতিবার সকালে মমিন আলী ও তার ছেলে বারেকসহ দলবল নিয়ে বাদীর স্ত্রী রাশিদা বেগম ও মেয়ে ফাতেমা আক্তারের উপর অতর্কিত হামলা করেন।

Model Hospital

এসময় লোহার এসএস পাইপ দিয়ে পিটিয়ে আব্দুল আলীর স্ত্রীর মাথায় রক্তাক্ত জখম করে ও হাত ভেঙ্গে পেলে এবং মেয়ে ফাতেমা তার মাকে রক্ষা করতে গেলে তাকে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

আহতদের ডাক চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসলে মমিন আলী তার দলবল নিয়ে স্থান ত্যাগ করেন। রাশিদা বেগম ও ফাতেমাকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ীর লোকজন উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মা-মেয়ের উপর বর্বরোচিত হামলার ঘটনায় এলাকার লোকজনের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মমিনের ছোট ভাইয়ের স্ত্রী ফজিলত বেগম জানান, আমার জা রাশিদা বেগম তার ঘরের চালের উপর থাকা গাছের ডাল-পালা কেঁটে নিতে বললে তাকে ও তার মেয়েকে এসএস পাইপ দিয়ে এলোপাথারি পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।

কচুয়া থানার (ওসি) মো.মিজানুর রহমান জানান, উপজেলার চাংগিনীর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও মেয়ের উপর হামলার অভিযোগ পেয়েছি।

তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।