বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রেমিক-প্রেমিকা মিলে ব্যাংকের টাকা চুরি করতে নৈশপ্রহরীকে খুন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৫৯ পিএম
প্রেমিক-প্রেমিকা মিলে ব্যাংকের টাকা চুরি করতে নৈশপ্রহরীকে খুন

মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকে টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাতকে খুন করেন প্রেমিক-প্রেমিকা। এমন চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রেমিককে এখনও ধরা যায়নি, চেষ্টা চলছে। তবে প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, আটক সজিবের দেওয়া তথ্যানুযায়ী শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়।

Model Hospital

২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় মতলব উত্তর থানাধীন গজরা বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক এর ছাদের ইন্টারনেট টাওয়ার এর সাথে রশি দ্বারা বাঁধা অবস্থায় উক্ত ব্যাংকের নৈশ প্রহরী মোঃ শাহদাত (১৯) এর লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ সহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করনের যাবতীয় কার্যক্রম গ্রহন করে।

মামলাটি পিবিআই সিডিউলভুক্ত হওয়ায় মামলাটি অধিগ্রহণ করতঃ এসআই (নিঃ) মোঃ ইব্রহীম খলিল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

পিবিআই’র এ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশে ৫ এপ্রিল পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এর নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) ইব্রাহীম খলিল ও এসআই মো. রিয়াদ মইনুদ্দিন, পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত অন্যতম আসামী মো. সজিব হোসেন ও মিলি আক্তারকে গ্রেপ্তার করেন।

আসামীরা ব্যংকের টাকা লুট করার উদ্দেশ্যে ভিকটিমকে আসামী মিলি আক্তার প্রেমের ফাঁদে ফেলে রাতের বেলায় ফোন দিয়ে ব্যাংকের ভিতর হতে বাহির করে আনে।

আসামী মো. সজিব হোসেন ও অপর এক আসামী ভিকটিমকে হাতপা বেঁধে ছাদে নিয়ে টাওয়ারের সাথে বেঁধে গলায় বেল্ট ও গামছা পেচিয়ে হত্যা করে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা করে এবং ব্যাংকের মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আসামী সজিবের দেখানো মোতাবেক গ্যাস সিলিন্ডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাদি ব্যাংকের পিছনের পুকুর হতে উদ্ধার করে জব্দ করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।