বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হুড়োহুড়িতে ৭ যাত্রী আহত

চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ২:০৪ পিএম
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের

চাঁদপুরের মাঝিরচরে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছে যাত্রীরা। এ সময় হুড়োহুড়িতে ৭ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে লঞ্চটি চরে নোঙর করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সহস্রাধিক যাত্রী।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ নিখোঁজ হননি।

জানা গেছে, সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশাঘাট থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে কর্ণফুলী-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা ১১টায় চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছালে লঞ্চটির ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এ সময় মাঝ নদীতে থাকা লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চের মধ্যেই যাত্রীদের আহাজারি শুরু হয়।

Model Hospital

এ সময় হুড়োহুড়ি করে লঞ্চ থেকে নামতে গিয়ে ৭ যাত্রী আহত হয়েছেন।

যাত্রীরা জানায়, তাৎক্ষণিক লঞ্চটিকে হাইমচর ও শরীয়তপুরের মধ্যবর্তী মাঝ নদীর মাঝিরচরে নোঙর করলে জীবন বাঁচাতে যাত্রীরা তাড়াহুড়া করে তীরে নেমে যায়। এর কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে একই কোম্পানির আরও ২টি লঞ্চ কর্ণফুলী-৪ ও কর্ণফুলী-১১ দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই দুটি লঞ্চে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital