বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যাংক কর্মকর্তার ভুলে লাখ টাকা পেয়েও ফেরত দিলেন মতলবের যুবক সোহাগ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৯:১৬ পিএম
ব্যাংক কর্মকর্তার ভুলে লাখ টাকা পেয়েও ফেরত দিলেন মতলবের যুবক সোহাগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার অগ্রনী ব্যাংকের নারায়ণপুর বাজার শাখায় চেকের মাধ্যমে ৩ লাখ টাকা তুলতে যান যুবক সোহাগ প্রধান।
ব্যাংক তাকে দিয়ে দেয় ৪ লাখ টাকা। পথিমধ্যে গিয়ে টাকা গুনে বিষয়টি বুঝতে পেরে বাড়তি টাকা আবার ব্যাংকে গিয়ে ফেরত দেন তিনি।
এ ঘটনা রবিবার (২১ এপ্রিল) দুপুরের। সততার পরিচয় দিয়ে এলাকায় প্রশংসিত হচ্ছেন সোহাগ। অগ্রনী ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক গোপাল ভৌমিক প্রিয় চাঁদপুরকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঞা মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন।
তিনি জানান, নারায়ণপুর পৌরসভার ৬নং ওয়ার্ড চাপাতিয়া এলাকার আবু তাহের প্রধানীয়ার ছেলে সোহাগ প্রধানীয়া। সে এদিন ব্যাংকে গিয়ে ৩ লাখ টাকার চেক দেন। ক্যাশে থাকা এক কর্মকর্তা তার হাতে টাকা তুলে দেন। তাড়া থাকায় তিনি সেখানে টাকা না গুনে বাসায় চলে যেতে পথিমধ্যে টাকা গুনে দেখেন ৪ লাখ টাকা দেয়া হয়েছে। তিনি সেখান থেকেই আবার ব্যাংকে এসে ম্যানেজারকে বিষয়টি অবহিত করেন এবং বাড়তি এক লাখ টাকা ফেরত দেন।
ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক গোপাল ভৌমিক প্রিয় চাঁদপুরকে জানান, অতিরিক্ত চাপের মধ্যে ক্যাশ কর্মকর্তার ভুলেই ৩ লাখ টাকার বদলে ৪ লাখ টাকা দেয়া হয়েছিল। এক লাখ টাকা ফেরত দিয়ে সোহাগ সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
উনি যদি টাকাটা ফেরত না দিতেন তাহলে আমরা দিনশেষে খুঁজে বের করা খুবই কস্ট হয়ে যেত। আসলে এমন মানুষ বর্তমানে পাওয়া খুবই মুসকিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital