বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেক কাটার মধ্য দিয়ে মহামায়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:২৫ পিএম
কেক কাটার মধ্য দিয়ে মহামায়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের প্রথম বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৪০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে কোম্পানির মহামায়া সাংগঠনিক কার্যালয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া স্টেশন রোডে অবস্থিত কোম্পানির সাংগঠনিক কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মহামায়া সাংগঠনিক অফিসের এজেড আই সফিউল আজম।
মহামায়া সাংগঠনিক অফিসের এজিএম মোঃ কাউছার হোসেন হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চাঁদপুর জোনের জোন প্রধান মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বীমা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও মানব জীবনে বীমার গুরুত্ব অতিগুরুত্বপূর্ণ নিয়ে আলোকপাত করেন এবং মানব জীবনে কোন ব্যক্তি মৃত্যুর পর তার উত্তরশুরুদের বীমার যে বড় ধরনের গুরুত্ব রয়েছে তার উপর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারী জীবনবীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে।
ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারি জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তারা বলেন, বীমা দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে।
দীর্ঘ সময়ে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মহামায়া সাংগঠনিক অফিসের ক্যাশিয়ার মোঃ সাইফল ইসলাম।
পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে দিবসটি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital