বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় স্বর্ণ চোর সোহেল কুমিল্লায় পুলিশের হাতে আটক

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৩৩ পিএম
শাহরাস্তিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় স্বর্ণ চোর সোহেল কুমিল্লায় পুলিশের হাতে আটক
চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্নের দোকানে চুরির ঘটনায় এক স্বর্ন চোরকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত আসামীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম হাজী বাড়ির বাসিন্দা মৃত সোনা মিয়া প্রকাশ ইদ্রিস এর ছেলে মোঃ সোহেল (৩০)। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়া মাজার বাড়িতে বসবাস করে আসছেন।
জানা যায়, গত মাসের ৪ তারিখ দিবাগত রাতে শাহরাস্তি উপজেলাধীন নিজমেহার কালীবাড়ি মাজার রোডে পপি শিল্পালয় নামীয় জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে।
এ সময় চোর চক্র ৬ ভরি ১০ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শাহরাস্তি উপজেলার ছিখুটিয়া কবিরাজ বাড়ির কমল মজুমদারের ছেলে রিপন মজুমদার বাদী হয়ে শাহরাস্তি মডেল থানা একটি এজাহার দায়ের করেন।
এজহারের প্রেক্ষিতে শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মর্ম সিংহ ত্রিপুরা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ সোহেল গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীর কথিত ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ছাতিপট্টি স্বর্ণের মাকের্টস্থ মদিনা ম্যানশনের ফজলে রাব্বী জয়েলার্স নামক দোকান ঘরে ধৃত আসামীর বিক্রিত পৃথক পৃথক ভাবে ওজন ০৯.৪৪ এবং ৮.৮০ গ্রাম গলিত স্বর্ণ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে উক্ত আসামীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital