বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তাহিরপুরে বজ্রপাতে ২ গবাদিপশুর প্রাণহানি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৪৬ এম
তাহিরপুরে বজ্রপাতে ২ গবাদিপশুর প্রাণহানি
কালবৈশাখী ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে দুটি গবাদীপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পালই হাওরের মাঝের কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মাঝের কান্দা উন্মুক্ত মাঠে  ঘাস খাওয়ানোর জন্য সকালে গরু দুটি মাঠে রেখে আসেন গরুর মালিক তরং (কান্দাহাটি)  গ্রামের কৃষক আসাদ মিয়া।
কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রপাত হলে বজ্রাঘাতে  ঘটনাস্হলেই গরু দুটির প্রাণহানি ঘটে।
এ প্রসঙ্গে তরং গ্রামের তরুণ  ব্যবসায়ী ও সমাজকর্মী হিরা তালুকদার আক্ষেপ করে করে এ প্রতিবেদককে জানান, আসাদ মিয়া একজন অসহায় মানুষ। শতকষ্টের বিনিময়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে গরু পালন করে আসছিলেন তিনি। কষ্টার্জিত অর্থে ক্রয় করা গরু দুটির প্রাণহানিতে অনেকটা নিঃস্ব হয়ে গেছেন আসাদ।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বজ্রাঘাতে আসাদ মিয়ার দুটি গরু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital