বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন

চাঁদপুরে‌‌ গণমাধ্যমকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪, ৩:২১ পিএম
চাঁদপুরে‌‌ গণমাধ্যমকে বৃদ্ধাঙ্গুলি দেখাল রিটার্নিং অফিসার

চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের প্রথম ধা‌পে আজ বুধবার চাঁদপুরের এই দু‌টি উপ‌জেলায় ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে।

জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বরাবরের মতোই নিজের খামখেয়ালী আচরণ ও সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করতে বেশ কিছু গণমাধ্যমকে উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড প্রদান করেননি জেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

শুধু তাই নয়, মূলধারার বেশ কিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সাথেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করেছেন তিনি।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) সাংবাদিকদের আবেদন হাতে জেলা কার্যালয়ে সকাল থেকে বসিয়ে রেখে নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে রাত ১১ টায় অফিসে এসে হাজির হন তোফায়েল। এরপর মেজাজ দেখিয়ে ঢালাওভাবে সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে বাজে মন্তব্য করে উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করে অফিস থেকে চলে যেতে বলেন।

Model Hospital

এর আগে, বিভিন্ন সময়ে জেলার একাধিক উপজেলায় কর্মরত উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে উঠে আসা নানা অনিয়ম নিয়ে তার সাথে কথা বলতে গেলে বেপরোয়া এই কর্মকর্তার খারাপ আচরণের চিত্র বিভিন্ন গণমাধ্যমসহ স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি

এছাড়াও, বিভিন্ন সময়ে তার অধীনে পরিচালিত নির্বাচনের মাঠে নামসর্বস্ব গণমাধ্যমকর্মীদেরকে ভুয়া কার্ড ছাপিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করার সুবিধা প্রদান করেন। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে নিজস্ব ফায়দা লুটতে যত্রতত্র কার্ড বিলি করার বিষয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হওয়ার ঘটনা ঘটে।

বারবার এতো অনিয়ম আর স্বেচ্ছাচারিতার পরেও কোন খুঁটির জোরে এখনো বহাল এই কর্মকর্তা, এমন প্রশ্ন সর্বত্র!

পেশাদার সাংবাদিকরা বিষয়টিকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, মুক্ত সাংবাদিকতাকে বাঁধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত এই কর্মকর্তা এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। এতে করে সঠিক তথ্য জনগনের কাছে পৌঁছাতে বাঁধার সম্মুখীন হচ্ছে সংবাদ মাধ্যমগুলো।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital