শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তঃসত্ত্বা নারী আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ১:১৪ পিএম
হাইমচরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় অন্তঃসত্ত্বা নারী আহত
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় অন্তসত্ত্বা নারী গুরুত্বর আহত হওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে অন্তঃসত্ত্বা নারী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার  হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছৈয়াল বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।

অন্তঃসত্ত্বা নারী কল্পনা বেগম (২০) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিনমজুর রাজু ছৈয়ালের স্ত্রী।

স্বামী রাজু ছৈয়াল জানায়, ঈশানবালা বাজারে আমার পিতা আব্দুল মান্নানের দোকান রয়েছে। সেখান থেকেই নীলকমল ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর সাথে পরিচয় হওয়ার সুবাধে পিতার কাছ টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়ায় শুক্রবার সকালে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর নির্দেশে রিয়াদ, ফাহাদ, নিজাম, সৈয়দ সর্দার, ফারুক মোল্লাসহ প্রায় ২০ থেকে ২৫ জন বাড়িতে এসে হুমকি ধমকি প্রদান করে। এসময় বাড়িতে স্ত্রী কল্পনা ছাড়া কেউ না থাকায় রিয়াদ, ফাহাদ, নিজাম তাকে বেধর মারধর করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হয়।

কল্পনার শ্বশুড় আব্দুল মান্নান জানায়, আমার ছেলের বৌ ৭ মাসের অন্তঃসত্ত্বা। সউদ এর বিরুদ্ধে হাইমচর থানায় মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী। সে আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে ছেলের বৌ ও তার সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। ছেলের বৌ বর্তমানে চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Model Hospital

আহত অন্তঃসত্ত্বা কল্পনা জানায়, আমার গর্ভের সন্তানতো কোন অন্যায় করে নি। আমি এর বিচার চাই। তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital