বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আব্দুল্লাহ আল মামুন,মিজানুর রহমান,ইব্রাহিম মিয়া ও লোকমান হোসেন

কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪, ১১:২৫ পিএম
কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়,অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়।

উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪ জন অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন। এদের মধ্যে কাজী আব্দুল্লাহ আল মামুন ২১৫ ভোট পেয়ে প্রথম, মো.মিজানুর রহমান ১৮৮ ভোট পেয়ে দ্বিতীয়, মো.ইব্রাহীম মিয়া ১৭৫ ভোট পেয়ে তৃতীয়,মো.লোকমান হোসেন ১৭০ পেয়ে চতুর্থ হয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

Model Hospital

উল্লেখ্য, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭১৮ জন ও ভোট কাস্টিং হয়েছে ৩৮৬।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, প্রধান শিক্ষক হারাধন চক্রবর্তী, পালাখাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ বিএসসি, কচুয়া থানার পুলিশ এসআই মাহাদী হাসান, এএসআই বাবুল মিয়া, ইউপি সদস্য শাজাহান সিকদারসহ এলাকার গণ্যমান ব্যক্তি-বর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।