মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

১ হসপিটাল সহ ২ ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জে ভুয়া ডেন্টিস্ট শাহ-পরান শেখকে কারাদন্ড

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:৫০ পিএম
হাজীগঞ্জে ভুয়া ডেন্টিস্ট শাহ-পরান শেখকে কারাদন্ড

হাজীগঞ্জ বাজারের মা ডেন্টাল কেয়ারের ভুয়া ডেন্টিস্ট শাহ পরান শেখকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, শাহ পরাণ ডেন্টিস্ট না হয়েও দীর্ঘদিন মা ডেন্টাল কেয়ার নামক চেম্বার খুলে সেখানে বসে প্রেসক্রিপশন লিখতেন ও রোগী দেখতেন।

চেম্বারে যেই ডাক্তারের নাম লেখা সেই ডাক্তারেরও কোন হদিস নেই। দেখাতে পারেননি সেই ডাক্তারেরও কিছু।

Model Hospital

বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহ-পরান শেখকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হাসপাতালের এক্সরে রুমের লোকিং গ্লাসে ফাটল থাকায় ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মডেল ফার্মায় ৫ হাজার টাকা ও কাগজপত্র নবায়ন না করায় জনসেবা ফার্মেসীকে ৫ হাজার টাকা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital