বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১২:০১ এম
চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান

ঘূর্ণিঝড় রিমালের পর চাঁদপুরের ক্ষতিগ্রস্থ স্থানঘুলো পরিদর্শন ও ভুক্তভোগীদের খোঁজ নিয়েছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামান।

২৮ মে মঙ্গলবার বিকালে হাইমচরের চরভৈরবী ইউনিয়নের বাবুরচরসহ পার্শ্ববর্তী অন্যান্য চরে উপস্থিত তিনি ক্ষতিগ্রস্থ ফসলী জমিও পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি মাঝেরচর এলাকা হতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমান চরঘেরা জাল উদ্ধারপূর্বক আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

এ বিষয়ে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামান বলেন, চরঘেরা জাল মৎস্য সম্পদ বিনষ্টকারী একটি জাল। ছোট পোনা থেকে বড় মাছ বাদ যায়নি কোন কিছুই এ জালের ফাঁদ থেকে।

Model Hospital

এ জালটির প্রস্থ ৫ থেকে ১০ মিটার এবং দৈর্ঘ্য সাধারণত ৫০০ মিটার থেকে কয়েক কি: মি: পর্যন্ত হয়ে থাকে। জালটি পাতা হয় জোয়ারের সময় এবং মাছ ধরা হয় ভাটার সময়।

তিনি আরও বলেন, জোয়ারের সময় আসা মাছ ভাটার সময় পানি নেমে গেলে আটকা পড়ে যায় ডাংগায়। কি অভিনবত্ব! আমরা পাতানো অবস্থায় ৩৫ হাজার বর্গ মিটার চরঘেরা জাল উদ্ধার করি। এর সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে না থাকায় তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চরঘেরা জালের ব্যবহার পুরপুরি নির্মুল করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার, সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহাম্মদ, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।