বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ১ সদস্যসহ ৩ মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ১১:২৫ পিএম
শাহরাস্তিতে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ১ সদস্যসহ ৩ মাদক কারবারি আটক

শাহরাস্তিতে আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ১ সদস্যসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলা বিভিন্ন স্থানে পৃথক অভিযানে পুলিশ অভিযুক্তদের আটক করে। শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, ওই ঘটনায় সোমবার দুপুরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ)/জনি কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করে। এতে উপজেলার পানিওয়ালা – দোয়াভাঙ্গা সড়কের শোরসাক এলাকায় মাসুদের চা দোকান সংলগ্ন পশ্চিম রাস্তা এলাকায় ১ গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

ওই সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া গ্রামের সেক্রেটারী বাড়ীরমৃত রফিকুল ইসলামের পুত্র মোঃ জুনায়েদ হোসেনক (২৭) নিকট একটি লাল ও কালো রঙ্গের মিশুক গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ওই চুরি কান্ডে শাহরাস্তি উপজেলার পানচাইল মিয়াজী বাড়ীর মৃত আলতাফ আলীর পুত্র ক্ষতিগ্রস্ত মিশুক গাড়ি মালিক জাহাঙ্গীর আলম ৬২ তার মামলার আর্জিতে জানান, গত ২৮ মে মঙ্গলবার তিনি কুমিল্লা হইতে একটি লাল ও কালো রঙ্গের মিশুক গাড়ী ক্রয় করে। ২ জুন সকালে গাড়ি মালিকের পুত্র ফাহিম তাদের নতুন গাড়ীটি নিয়ে উপজেলার চিতোষী বাজারে অবস্থান নেয়।

ওই সময় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের বড়ুয়া গ্রামের জনৈক এক যাত্রী তার এক সহযোগী সহ ৩০০ টাকা ভাড়া চুক্তিতে ফাহিমকে রাজি করিয়ে নিজ বাড়ি বড়ুয়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে। ওইসময় তারা বড়ুয়া সপ্রাবি এলাকার পৌঁছাতে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা ওই যাত্রী গাড়ীটি ফাহিমকে থামাতে বলে। তখন হঠাৎ করে সেখানে ২ জন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী এসে হাজির হয়ে গাড়ির অজ্ঞাতনামা যাএীর সঙ্গে কথা বলে। ওই সময় গাড়ির ওই যাত্রী কুটকৌশল খাটিয়ে সামনে তার বাড়ি থেকে একটি জরুরী কাগজ তার স্ত্রী থেকে ফাহিমকে আনতে অনুরোধ করে। ওই বাড়িতে গিয়ে কাগজের সন্ধান না পেয়ে গাড়ির নিকট এসে ফাহিম দেখে তার গাড়ি ও অজ্ঞাত ওই ব্যক্তিটি নেই।

তাদের চুরি হওয়া মিশুক গাড়ীট মূল্য অনুমান ১ লক্ষ্য ৪২ হাজার টাকা।ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ী মালিক গত ২ জুন শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু করে যার নং ২। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন জানান, অভিযুক্তকে আটক করে চাঁদপুর বিজ্ঞ আদালতের সপোর্দ করা হয়েছে ।এ বিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

এদিকে গত শনিবার শাহরাস্তি মডেল থানা পুলিশ উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর ছারার বাপের বাড়ী ফাতেমার বসত ঘরের উত্তর পাশে জনৈক আলীর পুকুরের পূর্ব পাড় হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ওই সময় আসামী জুলফু এর হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।আটককৃত আসামি পাথৈর মোল্লা বাড়ীর আব্দুল মালেক মোল্লার পুত্র জুলফু মোল্লা (৩০), অন্যজন লাকামতা কাঁচারী বাড়ীর জবরুল প্রকাশ জবুর পুত্র আব্দুল হান্নান (৪৮)।

পরে তাদের বিষয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৯(ক)/৪১ মামলা রুজু করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে ৩০ মে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করে পুলিশ।ওইদিন পৌরশহরের পশ্চিম উপলতার মেহের রেল ষ্টেশনের দক্ষিণ পাশের ছেলামত উল্লাহ এর চা দোকানের পিছনে খালী জায়গায় হতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । এ সময় তার হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী দিদারুল আলম তুহিন (৩৮),

ওই এলাকার মৃত আঃ আউয়াল পুত্র।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১৬, তারিখ-৩০/০৫/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক)/৪১মামলা রুজু করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।