শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৪:৪২ পিএম
শাহরাস্তিতে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবসে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শাহরাস্তিতে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবসে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল ও সহকারী কমিশনার ( ভূমি) আমজাদ হোসেনের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী বের হয়।

নোমান হোসেন আখন্দ : “ মুজিব বর্ষের সফলতা , ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে ধারন করে শাহরাস্তিতে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

শাহরাস্তি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাকের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, সহকারী কমিশনার ( ভূমি) আমজাদ হোসেন অর্নব, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিন ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, পৌর কাউন্সিলর রাবেয়া বেগম, যুবলীগ নেতা জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আওলাদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।

Model Hospital

সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে কার্ড ও অতিথিদের উপহার সামগ্রী তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবু ইসহাক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital