রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে ২টিতে স্বতন্ত্র, ২টিতে নৌকা বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ৫:২০ পিএম
হাইমচরে ২টিতে স্বতন্ত্র, ২টিতে নৌকা বিজয়ী
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকার ২ জন, স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। নির্বাচনে উপজেলার ৪ ইউনিয়নের মোট ২৩  জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রেই ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। শান্তিপূর্ন পরিবেশে ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে মহা খুসিতে আত্মহারা সাধারণ জনগন।
২ নং আলগী উত্তর ইউনিয়নে ৬৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মাকসুদ আলম খান পেয়েছেন ৪৩৫৬ ভোট। হাবিবুর রহমান বেগ মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮১, হাতা পাখা প্রতীকের প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ১১২৪ ভোট, আনারস প্রতীকের আব্দুল কুদ্দুছ পাটোয়ারী পেয়েছেন ২১৬ ভোট।
৩ নং আলগী দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র থেকে সরদার আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে ১০১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সাহাউদ্দিন টিটু পেয়েছেন ৫৪৪৭ ভোট, হাতপাখা প্রতীকের সবুজ পেয়েছেন ৩৪৪ ভোট, চশমা প্রতীকে নুরে আলম জিকু পেয়েছেন ২৩ ভোট। ৪নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে সউদ আল নাছের ৫৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সরদার পেয়েছেন ২৯৯৪ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী ইয়াছিন রতন পেয়েছেন ৮৭৩ ভোট, হাতপাখা মার্কার রায়হান উদ্দিন পেয়েছে ১৭৩ ভোট, নাঙ্গল প্রতীকে আবু সুফিয়ান মাঝি পেয়েছে ৩৭ ভোট।
৫ নং হাইমচর ইউনিয়নে নৌকা প্রতীকে জুলফিকার আলী জুলহাস সরকার ১২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মনজুরুল হক নাঈম সরকার পেয়েছেন ১২১১ ভোট, আনারস প্রতীকে আব্দুল হক মোল্লা পেয়েছে ১১৮২ ভোট, হাতপাখা প্রতীকে রাজা মিয়া সরদার পেয়েছে ১০৬ ভোট ও চশমা প্রতীকে শাহিন মিয়া পেয়েছেন ৪২ ভোট।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।