বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে প্রেসক্লাবের দিনব্যাপী ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ পিএম
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে প্রেসক্লাবের দিনব্যাপী ত্রাণ বিতরণ
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে প্রেসক্লাবের দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহ ব্যাপী ওই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দিনব্যাপী পৌরসভাধীন নিজমেহার, নোয়াগাঁও, মেহার দক্ষিণ ইউপির কালীগঞ্জ, বিষারা, রায়শ্রী উত্তর ইউপির উনকিলা, খামপাড়, দহশ্রী, রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর, দহশ্রী, কুরকামতা, আহম্মদনগর, বন্যার্তদের এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় এতে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের কার্যকরী সদস্য অধ্যাপক মো: আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা।
এছাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ”দুঃখ কষ্ট নিবারণ ” শিরোনামে একটি আলোচনা সভার আয়োজন করে। এটি খেয়াঘাট ক্যাফে অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্ন ভোজ শেষে নেতৃবৃন্দ উপজেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে গণমাধ্যমের ত্রাণ কার্যক্রম, সরকারি বেসরকারি, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগের এ কার্যক্রম মনিটরিং ফলাও করে প্রকাশ করার বিষয় একমত পোষণ করেন।
এ সময় সভায় বক্তব্য রেখে ত্রাণকার্যক্রমে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, মনিরুজ্জামান শান্ত, সৈয়দ মোকাদ্দেস হোসেন, ইউসুফ আলী, নুরে আলম, মোঃ গিয়াস উদ্দিন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মোঃ ফরিদ পাটোয়ারী, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন হ্নদয় সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ চিকুটিয়া ব্রীজ সংলগ্ন খেয়াঘাট ক্যাফে থেকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে প্রকৃত ভানবাসী জনগোষ্ঠীর খোঁজে ডাকাতিয়া নদীর উপর দিয়ে নোয়াগাঁও- বিষারা কালীগঞ্জ  গ্রামের নদীর উপকূলীয় জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে এই উপহার পৌঁছে দেন।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৭০ হাজার পরিবার পানিবন্দী, ১ শত ৬৭ টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার পরিবার আশ্রয় নিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital