বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনির উদ্যোগে

কচুয়ায় ১২শ তালের চারা রোপণ ও শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:০৩ পিএম
কচুয়ায় ১২শ তালের চারা রোপণ ও শীতবস্ত্র বিতরণ

কচুয়ার সরাইলকান্দি-নিন্দপুর সড়কে তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করছেন, বিশিষ্ট শিক্ষানূরাগী মো. রফিকুল ইসলাম রনি।

বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়ায় ১২শ তালের চারা রোপণ করা হয়েছে।

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি-নিন্দপুর ও শিলাস্থান নতুন দৃষ্টিনন্দন সড়কের দুই পাশে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান মো. রফিকুল ইসলাম রনির সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে তালের চারা রোপণ করা হয়।

একই সাথে এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের ৫শতাধিক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

শুক্রবার সকালে সরাইলকান্দি শাহী ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সকরারের পরিচালনায় ও স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুজনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক লিটন, উত্তর শিবপুর বাজার পূর্ব অংশের সভাপতি মো. জাহাঙ্গীর মুন্সি, সাধারন সম্পাদক বাবুল শিকদার, পশ্চিম অংশের সভাপতি কামাল দেওয়ান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোতালেব সরকার, জিয়া দেওয়ান, ওসমান গনি, মো. অলি উল্লাহ হাজী, লিটন মুন্সি, মো. শাহ আলম প্রধান সহ আরো অনেকে।

Model Hospital

এদিকে সরাইলকান্দি-নিন্দপুর নতুন সড়কে ১২শ তালের চারা রোপণ করায় এবং স্থানীয় গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করায় বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’