বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পায়েলের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র, স্বামী নিঃসর্গকে গ্রে’প্তা’র

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ পিএম
হাজীগঞ্জে পায়েলের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র, স্বামী নিঃসর্গকে গ্রে’প্তা’র

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রাম থেকে সুমাইয়া আক্তার পায়েল নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিঃসর্গকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পায়েলের বাবা সাগর হোসেন চৌধুরী ও ফুফাতো ভাই সৌরভের অভিযোগ, দুই বছর আগে প্রভাব খাটিয়ে পায়েলকে বিয়ে করে নিঃসর্গ। এর পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করত তাকে। গতকাল শনিবার রাতে পায়েলকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী নিঃসর্গ।

Model Hospital

স্থানীয়রা জানায়, নিঃসর্গের বাবা আবদুল মান্নান ও মা জেসমিন আক্তার দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। তিন বছর আগে নিঃসর্গের প্রথম স্ত্রীকেও নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ রয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল বলেন, ‘পায়েল মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তাকে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এলাকাবাসীর পক্ষ থেকে নিঃসর্গ ও তার পরিবারকে সর্তক করা হয়েছে। তবুও মেয়েটিকে বাঁচানো গেল না।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নিহতের বাবা একটি হত্যা মামলা করেছে। গত রাতেই ওই গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital