শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৩২ লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা প্রবাসীর স্ত্রী তানিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পিএম
৩২ লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা প্রবাসীর স্ত্রী তানিয়া

মালয়েশিয়া প্রবাসীর নগদ প্রায় ৩২ লাখ টাকা, ছয় ভরি ওজনের স্বর্ণের হার, চেইন ও আংটি নিয়ে পালিয়েছে তার স্ত্রী। এ ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন ওই নারী।

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আব্দুর জব্বার হাওলাদারের ছেলে প্রবাসী নাসির হাওলাদার সঙ্গে গত ১১ ডিসেম্বর এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানায় স্ত্রী তানিয়া আক্তারসহ শ্বশুর-শাশুড়ি এবং শ্যালককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নাসির হাওলাদার। কৌশলে ৯ বছর বয়সী ছেলেকেও নিয়ে গেছেন তানিয়া।

এদিকে ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘ দিন প্রবাসে ছিলেন নাসির হাওলাদার। এ সময় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই সকল টাকা পাঠিয়েছেন নাসির। সম্প্রতি দেশে ফিরে এসেছেন তিনি। স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্য হয় স্বামী-স্ত্রীর মাঝে। এরই সূত্র ধরে গত ১১ ডিসেম্বর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলেসহ বাড়ি থেকে পালিয়ে যায় তানিয়া। তানিয়া ফোন বন্ধ রেখেছেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়া বিষয়টি অস্বীকার করেন।

Model Hospital

ভুক্তভোগী প্রবাসী নাসির হাওলাদার বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে প্রবাসে থাকা অবস্থায় সমস্ত টাকা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই, সম্প্রতি আমি দেশে আসলে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে তালবাহানা করত থাকে আমার স্ত্রী। গত ১১ ডিসেম্বর ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। আমার নগদ ও ব্যাংকে থাকা সব টাকা আত্মসাৎ করেছে। এমনকি আমার ছেলেটিকেও নিয়ে গেছে।

নাসিরের আরেক প্রবাসী ভাই বলেন, আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। আমার ভাই আসার পর ব্যাংকে জমা টাকা উঠাতে চাইলে মনোমালিন্য হয়। এরপরই বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। এরপর তাদের বাসায় একাধিকবার যোগাযোগ করলেও বউ ও ভাতিজার সন্ধান চাইলে নিখোঁজ রয়েছে বলে জানায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসীর সঙ্গে প্রতারণার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital