বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্কুল শিক্ষিকার রাজকীয় বিদায় : কাঁদলেন ও কাঁদালেন

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম
চাঁদপুরে স্কুল শিক্ষিকার রাজকীয় বিদায় : কাঁদলেন ও কাঁদালেন
দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৭নং কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শাহানারা আক্তার। প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষিকা শাহানারা আক্তারকে গাড়িতে চড়ে নিজ বাসায় পৌঁছে দেন শিক্ষার্থীরা।
এসময় তিনি গাড়িতে বসে দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন এবং শিক্ষার্থীদের সাথে কান্নায় ভেঙ্গে পড়েন।
এর আগে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাঢ্য এ আয়োজনে পেলেন বিদায় সংবর্ধনা।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস। তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষককে কিভাবে সম্মান দেখাতে হয়, সেটা কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখিয়ে দিয়েছে।
বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিদায়ী এই শিক্ষিকা তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তার মজুমদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহনেওয়াজ খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্র মোঃ শাহাজাহান পাটোয়ারী। অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলায় পরিণত হয়। স্মৃতিচারণ করতে গিয়ে নিজে কাঁদলেন ও উপস্থিত সবাইকে কাঁদালেন বিদায়ী শিক্ষিকা শাহানারা আক্তার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি দাঈদ খান টুটুল, হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র ফরিদুল ইসলাম, প্রাক্তন ছাত্র হেদায়েত উল্লাহ খান বাদল, আবু বকর, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজিব খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া জাহান, শিক্ষার্থী সামিয়া আক্তার। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা শাহানারা আক্তারকে একটি স্টিলের আলমারি উপহার হিসেবে প্রদান করেন। এছাড়াও প্রিয় শিক্ষিকার ছবি সংযুক্ত একটি দেয়ালিকা দেন প্রাক্তন শিক্ষার্থীরা। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক মো. রাজিব খান, সদস্য সচিব দাউদ খান টুটুন, সদস্য বাবুল খান, বোরহান পাটোয়ারী, ফরিদ মাস্টার, হাবিব মাষ্টার, আবু বক্কর, আহাদ খানসহ বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্য স্মৃতিচারন করে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ নজরুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital