বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায়

চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও আনন্দ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৭ পিএম
চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও আনন্দ মিছিল

নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ট্রাক প্রতীক দেয়ায় চাঁদপুরে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বিপনীবাগ পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদের ব্যানারে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আলোচনা সভাস্থলে মিলিত হন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার।

চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ শাওনের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদের সংগঠক এবং চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ সাবেক সভাপতি সামিউল প্রধানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব, বাংলাদেশ যুব অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক কাদের খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান।

Model Hospital

বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। গত ১৫টি বছর যাবত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার মানুষের সকল প্রকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

সমাজের প্রতিটি রন্ধে রন্ধে অবক্ষয় সৃষ্টি করেছে। ফলে নির্যাতিত নিপীড়িত ছাত্রজনতা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার মসনদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এ বিজয় দেশের আপামর জনতার।

বক্তারা আরো বলেন, তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সহযোগী সংগঠন দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আপাময় জনগণের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাবে। বক্তারা গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ও সন্ত্রাস মূক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে তরুণ প্রজম্মকে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে বিকেল সাড়ে ৫টায় শহরের বিপনীবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।