সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ২০ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৯:৪৮ পিএম
মতলব উত্তরে ২০ মামলার আসামি গ্রেফতার
মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রাসেল মিয়া উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত।
তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।