বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

না ফেরার দেশে কচুয়ার সাবেক ছাত্রনেতা আবু তাহের

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৯:৫৫ পিএম
না ফেরার দেশে কচুয়ার সাবেক ছাত্রনেতা আবু তাহের

মরহুম আবু তাহেরর ফাইল ফটো।

কচুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ আবু তাহের (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় তার নিজ বাড়ি কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামে নোয়া বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস টিউমার, ব্রেন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে হার মেনে পরপারে চলে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Model Hospital

তার বড় ছেলে তারেক শামস্ মিঠু কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর, সাধারন সম্পাদক আবু বক্কর মিয়াজী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার, তাসাদ্দেক হোসেন মহন, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম- আহ্বায়ক সোহাগ উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা সুমন সিকদার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার সকাল ১১টায় নোয়া বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।