মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:১৫ পিএম
ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিগ্রেফতার। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মোঃ জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাজু আহম্মদকে গ্রেফতার করে। একই সময় এ এসআই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি খোকন মুন্সী প্রঃ টুকু মুন্সীকে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, ২জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে ৪ অক্টোবর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২