মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:১৬ পিএম
ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নামটি অনন্য মহিমায় মহিমান্বিত। সময়ের প্রয়োজনে দেশমাতৃকার জন্য অপরিহার্য হয়ে ওঠা ব্যক্তিত্ব তিনি।

খালেদা জিয়া সবসময়ই জনগণের জন্য দেশে থেকে রাজনীতি করে গেছেন। তিনি দলকে ছেড়ে কখনো যাননি। এক-এগারোয় খালেদা জিয়াকে বারবার চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি। স্বৈরাচারী হাসিনার আমলে নানা ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া। শত অন্যায়, অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছেড়ে চলে যায়নি। তবে সময়ের ব্যবধানে সেই স্বৈরাচারী হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলী হারিছ মিয়াজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাউছার তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহরম খান জিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়াজি, যুগ্ম আহবায়ক আল-আমিন ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল্লাহ, সদস্য সচিব মো. ইয়াছিন সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো. সোহেল ঢালীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২