মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্পেন প্রবাসীরা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:১৬ পিএম
ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালো স্পেন প্রবাসীরা
চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড এলাকায় স্পেন প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিজন প্রতিবন্ধীর মাঝে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী মনির হোসেন। বিএনপি নেতা নজরুল ইসলাম নজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী কামাল হোসেন সেলিম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বেলায়েত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া,বাছির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
আলোচনা শেষে আট শতাধিক বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীর মাঝে স্পেন পক্ষে নগদ অর্থ সহায়তা তুলেদেন অতিথিবৃন্দ।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২