বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৩শ৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ১:২০ পিএম
কচুয়ায় ৩শ৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. বিল্লাল এবং মো. ফাহাদ। পাশে কচুয়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মো. সাজ্জাদুল রহমান ও নাছির উদ্দীন।

মো: রাছেল : চাঁদপুরের কচুয়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৩শ’৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ।রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর সড়কেরকচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার যমুনা ব্যাংক সংলগ্ন এলাকায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।এসময় চাঁদপুরগামী একটি সাদা লাইটেস গাড়িতে তল্লাসি চালিয়ে সিটের নিচ থেকে ৩শত৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজাসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া ধনপুর গ্রামের আবুল কালামের পুত্র মো. বিল্লাল (২০) ও একই উপজেলার ভাগালপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র মো. ফাহাদ (১৯) কে গ্রেফতার করে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রায়হানুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, কচুয়া উপজেলার হোসেনপুর বাজারে অপারেশন ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরাএকটি লাইটেস গাড়ি যোগে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানারবাটপাড়া এলাকা থেকে বিশ্বরোড হয়েচাঁদপুরের উদ্দেশ্যে আসছে। সংবাদ পেয়ে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকাল ৭টার সময় চাঁদপুর জেলার কচুয়া থানার কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার যমুনা ব্যাংক সংলগ্ন এলাকায় একটি চেকপোষ্ট পরিচালনা করি। এসময় একটি সন্দেহভাজন লাইটেসকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গতিরোধ করেআমরা লাইটেসটিকে থামিয়ে যাত্রী ও চালককেজিজ্ঞাসাবাদ করে গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৩শত৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজাউদ্ধারসহ নগদ ২৩হাজার৭শত৬০ টাকা ও সাদা লাইটেসটিকেজব্দ করি।

তাছাড়া একই দিন সন্ধ্যায়কচুয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মামুনুর রশিদ উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে অভিযান পরিচালনা করে নোয়াখালী সদর উপজেলার ফজলুর রহমানের ছেলে মো. সাজ্জাদুল রহমানের কাছ থেকে ৪কেজি এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আল-আমিনের ছেলে নাছির উদ্দীনের কাছ থেকে ৪ কেজি মোট ৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে।এবিষয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব ও কচুয়া থানা পুলিশ পৃথক ৩টি অভিযানে মোট৩শ৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সোমবার পুলিশি পাহারায় গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং মাদক বিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।