বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম
কচুয়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. রাছেল : পরকীয়ার জের ধরে প্রেমিকার সঙ্গে অভিমান করে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দুই সন্তানের জননী বালিকা রানী (২৮) লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বালিকা রানীর দেবর ছোটন চন্দ্র জানান, আমার বড় ভাই (দয়াল) বৌদ্ধ প্রবাসে থাকার সুযোগে আমার বৌদি বালিকা রানী আমাদের বাড়ির পাশের দোকানদার কালু সরকারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হয়ে গেলে আমার বাবা মা ও আমরা পরিবারের সবাই মিলে বৌদিকে কয়েক বার বুঝানোর পরেও বৌদি শুধরায়নি। তারপর আমরা তার বাবা জীবন মজুমদারকে বিষয়টি জানালে তিনি ও বৌদিকে বুঝানোর চেষ্টা করে তাতেও কোন কাজ হয়নি। আমি কালু সরকারকে কয়েক বার বুঝানোর পরেও সে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল।

নিহত বালিকার রানীর শ^শুর ক্ষিতিশ চন্দ্র জানান, সকাল থেকে আমার বউমা মোবাইলে কে বা কাহার সাথে উচ্চ বাক্যে কথা বলতে দেখেছি। তার কথা ও আচার আচারণ অসংগতি লক্ষ্য করা গেছে। তারপর থেকে সে কারো সাথে কথা না বলে ঘরে চলে যায়। আমার দুই নাতি খেলাধুলা শেষ করে ঘরের দরজা ও জানালা বন্ধ থাকায় ডাকাডাকি করতে থাকে। পরে আমরা বাড়ির লোকজন জরো হয়ে বউমাকে ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার টিন খোলে দেখি আমার বউমা বালিকা রানী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। পরে বিষয়টি কচুয়া থানা পুলিশকে অবগতি করি।

নিহত বালিকা রানীর বাবা জীবন মজুমদার জানান, আমার জামাই (দয়াল) প্রবাসে থাকায় সে সুযোগে আমার মেয়ে বালিকা বাড়ির পাশের দোকানদার কালু সরকারের সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়ে। প্রেমে জড়িয়ে পড়া বিষয়টি আমার বেয়াই ক্ষিতিশ চন্দ্র আমাকে জানালে আমি আমার মেয়ে বালিকাকে অনেক বার বুঝানোর চেষ্টা করি। তারপরেও সে শুধরায়নি। আজ পরকীয়ার বলি হলো আমার মেয়ে।

Model Hospital

এ বিষয়ে অভিযুক্ত কালু সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে কালু সরকার পালাতক ও তার দোকানও বন্ধ রয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) ছোনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’