বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাস্তার দু’পাশে থাকবে না ফুটপাত, মুক্ত হবে যানজট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৫:১৫ পিএম
হাজীগঞ্জে রাস্তার দু’পাশে থাকবে না ফুটপাত, মুক্ত হবে যানজট

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে রাস্তার উভয় পাশে থাকবে না ফুটপাত, মুক্ত হবে যানজট। মঙ্গলবার সকালে হাজীগঞ্জে যানযটে নিরসনে পরিবহন নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে হাজীগঞ্জ বাজারে তীব্র যানযট ও ফুটপাতে চলাচলের সমস্যা কথা তুলে ধরেন বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহনের নেতৃবৃন্দ। ওই সময় চাঁদপুর কুমিল্লা মহাসড়কে চলাচলরত বোগদাদ-রিলাক্স পরিবহনসহ অন্যান্য ছোট ছোট যানবাহনে যানযট নিরসনে কয়েকটি নির্দেশনায় দেয়া হয়।

সভায় জানানো হয়, পৌর মেয়র, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে চিঠির মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হবে। জনসাধারনের চলাচলের পথ সুগম করতে বাজারের প্রতিটি দোকানের সামনে লেনের জায়গা দখলমুক্ত রাখতে ফুটপাতের দোকানদারকে এক সপ্তাহের সময় দেয়া হবে। এছাড়াও সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন এক জায়গায় অবস্থান করতে পারবে না। স্ব-স্ব কাউন্টারের দ্বায়িত্বে একটি করে গাড়ী বাজারে প্রবেশ করবে এবং বাকিগুলো থাকবে কাউন্টারে। কোন পরিবহনকে স্থায়ীভাবে দাঁড়াতে দেয়া যাবে না। এবং কোন ভাবেই ওভারটেকিং করতে পারবে না। এছাড়াও প্রতিটি পরিবহন শ্রমিকদের টিকা গ্রহন করতে হবে সঙ্গে টিকা সনদ রাখাটাও বাধ্যতামূলক। আর এইসব নির্দেশনা বাস্তবায়ন করতে চলবে ভ্রাম্যমান অভিযান।

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ হারুনুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, বোগদাদ,রিলাক্স ও তিশা পরিবহনের প্রতিনিধিরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital