বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়া পৌর আ.লীগের উদ্যোগে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুস্থতা কামনায় দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৪:৩২ পিএম
কচুয়া পৌর আ.লীগের উদ্যোগে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সুস্থতা কামনায় দোয়া
মেহেদী হাসান : কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিসবাহ উদ্দীন খান সদন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।
কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. হেলাল উদ্দীন, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগউদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জি ইব্রাহিম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী বিএসসি, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোসলেহ উদ্দীন রিমুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আল-আমিন হোসাইন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শাহজাহান।
উল্লেখ্য যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি করোনা আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের করোনা ইউনিটে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এমপি’র পরিপূর্ন সুস্থতা কামনায় তাঁর পরিবারের লোকজন সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।