শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভষ্মীভূত, ক্ষতিসাধন প্রায় ২৫ লক্ষ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৩ পিএম
কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভষ্মীভূত, ক্ষতিসাধন প্রায় ২৫ লক্ষ টাকা

মো. রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বাজারের ব্যবসায়ীরা দিন শেষে যে যার বাড়িতে যখন ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে গোহট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন তালতলী বাজারে ৫টি দোকানের মালামাল আগুনে পুড়ে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পর পরই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ও স্থানীয় এলাবাসী মিলে প্রায় দুই ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ততক্ষণে আঃ আউয়ালের মুদি দোকান ও গোডাউন, আবুল বাশারের ওষুধের দোকান, নিখিল শীলের সেলুন দোকান, নজরুলের চায়ের দোকান এবং ওই মার্কেটে থাকা মামুনের অটোরিক্সাটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ফলে প্রায় ২৪-২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। তবে কি কারনে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital