বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই! ক্ষতিসাধন ১০ লক্ষ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০৭ এম
কচুয়ায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই! ক্ষতিসাধন ১০ লক্ষ টাকা

মো. রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে ছাই গেছে। শুক্রবার সকালে ডুমুরিয়া পুরান ডাক্তার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডের ফলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। তবে কি কারনে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি।

ক্ষতিগ্রস্থ মো. এমরান হোসেন জানান, আমার ছোট ভাই জুবায়ের হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। শুক্রবার সকালে মাঠে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তার স্ত্রী ঘরে তালা লাগিয়ে পাশের বাড়িতে যায়। হঠাৎ দেখি আমার ছোট ভাই জুবায়েরের ঘর থেকে আগুন দাউ দাউ করে জ¦লতে শুরু করে। পরে আমার ডাক চিৎকারে আশে পাশের লোজন ছুটে আসে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আমার ঘরটিও পুড়ে ছাই হয়ে যায়।

এমরান আরো জানান, তাঁর চার ছেলে ১ মেয়ে। অভাবের সংসারে একটু সুখের আশায় তাঁর বড় ছেলে মো. ফরহাদ (২৩) কে প্রবাসে পাঠানোর জন্য দুইটি গরু বিক্রি করে নগদ ২ লক্ষ ও এনজিও থেকে ১ লক্ষ টাকা উত্তোলন সহ বিভিন্ন আত্বীয় স্বজন থেকে ধার দেনা করে আরো ২ লক্ষ টাকা এনে ঘরে রাখি। দাউ দাউ আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আমার ঘরে থাকা ফ্রিজ,টিভি, আসববাপত্র সহ সব মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এই কথা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে।

ক্ষতিগ্রস্থ জুবায়ের বলেন, কাজের উদ্দেশ্যে সকালে ঘর থেকে বের হয়ে যাই। পরে আমার ঘরে আগুন লেগেছে খবর শুনে ছুটে এসে দেখি আমার ঘর ও ঘরের ভিতরের সবকিছু পুড়ে মাটিতে ছাই হয়ে রয়েছে। ঘরে থাকা ফ্রিজ,টিভি, বিভিন্ন আসববাপত্র সহ প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

Model Hospital

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১টি ইউনিট ও স্থানীয় এলাবাসী মিলে প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।