বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ও উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৫ পিএম
কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ও উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর কচুয়া রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র বেলালকে অপহরণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার ছাত্রের পরিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

কচুয়া থানা পুলিশ লতিফিয়া এনামিয়া মাদ্রাসায় এসে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

অবশেষে কচুয়া থানা পুলিশের তৎপরতায় নারায়ণগঞ্জ আড়াইহাজার এলাকা থেকে অপহরণকারী মূলহোতা রিপন ও আলাউদ্দিনকে আটক ও মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে অপহরণকারী দুইজনকে অপহরণ মামলার আসামি দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ।
মামা পরিচয় দিয়ে মাদ্রাসার পঞ্চম তলা থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র বেলালকে চিপস কিনে দেওয়ার কথা বলে অপহরণ হলেও ঘটনার চারদিন পর তার পরিবার এই ঘটনাটি জানেন।
অপহরণকারীরা মোবাইলে ফোন করে শিশুটির পরিবারের কাছ থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

Model Hospital

স্থানীয় এলাকাবাসী জানায়, মাদ্রাসার ছাত্র বেলালের বাবা মারা যাওয়ার পর থেকে তার মা জীবন-জীবিকার তাগিদে বিদেশে পাড়ি দেয়। বেলালকে তার নানীর কাছে রেখে যাওয়ার পর তারা রহিমানগর লতিফিয়া আনামিয়া মাদ্রাসায় তাঁকে ভর্তি করিয়ে দেয়।

মাদ্রাসার পঞ্চম তলায় শিশু বেলাল সেখান থেকে পড়াশোনা করলেও ঘটনার দিন অপহরণকারীরা কৌশলে মামা পরিচয় দিয়ে মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে তাকে নিয়ে যায়। ঘটনার দুইদিন পর অবরোধকারীরা শিশুটি নানির কাছে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণকারীরা বেশ কয়েকবার ফোন করে তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করেন।

অবশেষে থানায় অভিযোগ হলে পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে অপহরণকারী দুইজনকে আটক সহ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এই বিষয়ে লতিফিয়া এনামিয়া কমপ্লেক্স মাদ্রাসা দায়িত্বরত শিক্ষক জানায়, শুক্রবার দুপুরে মামা পরিচয় দিয়ে এক ব্যক্তি এসে কিছু কেনাকাটা করে দেওয়ার নাম করে মাদ্রাসা নিচে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মাদ্রাসা এসে সিসি ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারীকে সমাপ্ত করতে সক্ষম হয়। এই মাদ্রাসায় অপহরণের ঘটনা এই প্রথম ঘটেছে। তবে তার মা বিদেশ থাকে সেই খবর পেয়ে অপহরণকারীরা সুকৌশলে তাকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।