বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:২৮ পিএম
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মো. রাছেল : কচুয়ায় গলায় ফাঁস দিয়ে শাকিলা আক্তার (১৪) নামের এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে।

গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে শাকিলা তার গৃহের লোকজনের অলক্ষে নিজ শয়ন কক্ষের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শাকিলা কচুয়া পৌরসভাধীন করইশ মধ্যপাড়ার জলিল ড্রাইভারের বাড়ির মো. দেলোয়ার হোসেনের কন্যা। সে স্থানীয় মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্রী।

তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তার নিকট আত্বীয়স্বজনরা ও এই আত্মহত্যার বিষয়ে মুখ খুলছে না। এইদিকে শাকিলার পছন্দের পাত্রের নিকট বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে বলে এলাকার লোকজনের মাঝে ব্যাপক গুণজন সৃষ্টি হয়েছে। কচুয়া থানার পুলিশ খবর পেয়ে শাকিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Model Hospital

এ ব্যাপারে কচুয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন রাজিবকে ঘটনার স্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। শাকিলার আত্মহত্যার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য তার লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।