বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুয়েলারি ব্যবসায়ী খুনের ঘটনায় আরো একজন আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৪ পিএম
চাঁদপুরে জুয়েলারি ব্যবসায়ী খুনের ঘটনায় আরো একজন আটক, স্বর্ণালঙ্কার উদ্ধার
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের জুয়েলারি ব্যবসায়ী অমর সরকার (৩৮) কে হত্যার ঘটনায় হৃদয় দেবনাথ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে নিহত অমর সরকারের দোকানের কর্মচারী অনিককে আটক করা হয়। এনিয়ে দুইজনকে আটক করলো পুলিশ।
অনিকের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে নারায়ণপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। স্বর্ণালংকার ও নগদ টাকার জন্য এ হত্যাকান্ডটি হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক হওয়া কর্মচারীকে নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় অমরের বাসা সংলগ্ন উত্তর পাশের একটি বাসা থেকে হৃদয় দেবনাথকে আটক করে এবং হৃদয় দেবনাথের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান স্বর্ণালংকার (আনুমানিক ৫০-৬০ ভরি) ও নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পুলিশ পরিদর্শক) হাবিবুর রহমান  স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কার্যক্রম ফলপ্রসূ উল্লেখ করে আগামিকাল প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন , নিহত ব্যবসায়ী অমর সরকারের পিতা রবি ভক্ত বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাত নামাদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অন্য আসামিদের আটকের চেষ্টা চলাচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ ফেব্রুয়ারী) রাতে নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির আঙ্গিনায় খুন হন। ওই রাতেই তার দোকানের কর্মচারী অনিককে  আটক করে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital