বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে বসতঘর ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪:০৯ পিএম
ফরিদগঞ্জে আগুনে বসতঘর ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

৮ নভেম্বর সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হাঁসা গ্রামের নুরু মৃধা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ঘরের মালিক আলী আকবর মৃধার ছেলে ফয়সাল মৃধা ফরিদগঞ্জ বাজারে ভাড়া থাকে। রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার রাত প্রায় দেড়টার দিকে হঠাৎ ফয়সাল মৃধার ঘরে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আশপাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে ফয়সাল মৃধাকে খবর দেয়। তাৎক্ষণিক ফয়সাল মৃধা চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা স্বর্নলংকার, আসবাবপত্রসহ প্রায় পনের লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা বলেন, স্টেশনের একটি ইউনিট প্রায় ১ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।

Model Hospital

অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় থানায় একটা অভিযোগ হয়েছে।

এদিকে ৭ নভেম্বর রবিবার রাতে একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড বেলতলা মিজি বাড়িতে অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital