বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বাড়ছে চোরের উপদ্রব, অতিষ্ট সাধারণ মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫৫ পিএম
মতলব উত্তরে বাড়ছে চোরের উপদ্রব, অতিষ্ট সাধারণ মানুষ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় বাড়ছে চোরের উপদ্রব। ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের আবুল কাসেমের ঘরে সিদঁ কেটে চুরি করে। তার ঘর থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায়।

আবুল কাশেম জানান, চুরি হওয়ার মাত্র ৩ দিন আগে ২৬ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনেন। ৩ দিন পর সিদঁ কেটে সেই মোবাইলটি চুরি করে নেয়।

গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ব্রাহ্মণচক গ্রামের ইসমাইল হোসেন দিপুর ঘরেও চুরি হয়েছে। ঘর মালিক দিপু জানান, আমার ঘর থেকে এলইডি টিভি ও অন্যান্য মালামাল চুরি হয়।

এর আগে ২৫ জানুয়ারী গভীর রাতে উপজেলার ব্রাহ্মণচক বাবুর আলী মার্কেটের হেলাল প্রধানের দোকানে চুরি হয়। দোকান মালিক হেলাল প্রধান জানান, চোরেরা আমার দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ, সিগারেট, বিস্কুটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এর আগেও বাবুর আলী মার্কেটের মুদি দোকানদার মোহন তালুকদারের দোকানে চুরি হয়েছে।

Model Hospital

মোহন তালুকদার জানান, একাধিকবার আমার দোকানে চুরি হয়েছে। নগদ অর্থ, সিগারেট ও দামি মালামাল চুরি করেছে চোরেরা। একই মার্কেটের ইভা স্টোরেও একাদিকবার চুরি হয়েছে।

ইভা স্টোরের মালিক ইকবাল হোসেন জানান, একাধিকবার চুরি করে আমাকে নিঃস্ব করেছে। আমার দোকানের চালের উপরের টিন কেটে দোকানে প্রবেশ করে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা হলে তারা জানান, এদিক সেদিক কেবল চুরির ঘটনার খবর পাই। আমরা আতংকে আছি। কোন সময় জানি স্বর্বস্ব চুরি করে নেয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।