মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে পৌর শ্রমিক দলের ধানের শীষের মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
চাঁদপুর-৩ আসনে পৌর শ্রমিক দলের ধানের শীষের মিছিল
ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনের   ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে বিশাল একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার  (৬ফেব্রুয়ারি)বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিক দলের সভাপতি কালু শিয়াল সাধারণ সম্পাদক ছোটন বেপারী, যুগ্ম সম্পাদক সজিব লস্কর,সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন শেখ, সহ-সভাপতি সোহেল গাজী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ ১ থেকে ১৫ নং ওয়ার্ডের শ্রমিক দলের সকল পর্যায়ে নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বলেন, শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই একজন অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতা, তিনি চাঁদপুর ৩ আসনের উন্নয়ন ও অধিকারের বিষয়ে সবসময় অবিচল ও সোচ্চার ছিলেন। তারা আরো বলেন, ১৭ বছর ধরে প্রতিটি নেতাকর্মীর সুখ দুঃখে পাশে থেকে তাদেরকে আগলে রেখেছেন মানিক ভাই।
গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরী। মানিক ভাই বিজয়ী হলে তার দ্বারাই এই চাঁদপুরের উন্নয়ন তারান্মিত হবে।
তাই সকলেই চাঁদপুরের উন্নয়নের কথা চিন্তা করে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন।

মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
মানবিক : অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুল আবেদন

বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার মুখে হাসি ফোটাতে।

আমি মো. মাকসুদ-ই-এলাহী। আমার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামে। আমি গত প্রায় এক বছর ধরে ফিস্টুলা রোগে ভুগছি। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর সদরে আমার অস্ত্রোপচার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারিনি।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পুনরায় অস্ত্রোপচার করানো প্রয়োজন। কিন্তু এই চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমি কোনো কাজকর্ম করতে পারছি না। ফলে নিজের চিকিৎসার খরচ জোগাড় করাও আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন—আপনারা যে যেভাবে পারেন, সামর্থ্য অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় হয়তো আমি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।

Model Hospital

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা করে তার বেঁচে থাকার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াই।

আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

বিকাশ নম্বর: ০১৭৮২-০০৩৯৬৩

মোবাইল: ০১৮২০-৩৪৯২৭২