বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৪:১৫ পিএম
কচুয়ায় ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

মোঃ রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর ডায়াবেটিক সমিতির পরিচালিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে রহিমানগর বাজারে অবস্থিত শাহজালাল শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাহপারানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি জাতীয় পাটির কেন্দ্রেীয় নেতা অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, একুশ ও স্বাধীনতার পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ বদরুন্নাহার, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন ওকচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।

এছাড়াও বক্তব্য রাখেন- মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. জামিল রেজা চৌধুরী, সমিতির দাতা সদস্য মো. শাহজালাল, তৌহিদুল ইসলাম খোকা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital