বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর আদর্শে জাতি চললে দেশ হবে সমৃদ্ধিশালী; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:০৪ পিএম
বঙ্গবন্ধুর আদর্শে জাতি চললে দেশ হবে সমৃদ্ধিশালী; মেজর রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে  যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালে(৭ই- মার্চ) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়  ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন  শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  শিরীন আক্তারের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামের ভিডিও কনফারেন্সে  বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দিতে গিয়ে তিনি  বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক যে ভাষণটি দিয়েছিলেন।  ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এটিকে স্বীকৃতি দেয়।

আজ এই দিনে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরে বাঙালি জাতির মুক্তির চেতনায় উজ্জীবিত করে জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলছে। সে প্রচেষ্টা অবশ্যই সফল হবে। আমরা উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়নে সকলেই সমর্থন দিব।

Model Hospital

আজ এই দিনে এ কথাই বলবো আন্তর্জাতিক বিশ্ব যেভাবে বঙ্গবন্ধুর ভাষণটি কে স্বীকৃতি দিয়েছে। আগামী প্রজন্ম এটিকে অনুধাবন করে পথ চললে দেশ হবে উন্নত সমৃদ্ধিশালী।

পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী,  আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টরী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ শাহজাহান,  মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা আ’লীগের প্রচারণা সম্পাদক জেড এম আনোয়ার , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক,শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, ১০টি ইউপির চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সিএ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী,  স্থানীয় সুধীজন । পরে  প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো জহিরুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।