বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ২:৫৬ পিএম
চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ

চাঁদপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

৯ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছিল জেলা স্বেচ্ছাসেবক দল। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করেন। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেন। ঘটনাস্থল থেকে রাস্তায় বের করা ট্রাক জব্দ করে পুলিশ।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, সেকেন্ড অফিসার মোহাম্মদ লোকমান হোসেন, এস আই রাশেদুজ্জামান, এস আই আবু হানিফ, নতুন বাজার ফাঁড়ির পুলিশ সদস্য ও ডিবি পুলিশ সদস্যরাসহ প্রায় একশত পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করেন।

এর আগে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে চাল, ডাল, তেল গ্যাস সহ বিভিন্ন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪ টায় শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পাল বাজার এলাকা থেকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ শুরু করেন। সেখানে তারা একটি খোলা ট্রাকের উপরে অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।

Model Hospital

বিক্ষোভ সমাবেশটি প্রায় শেষের দিকে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ ঘটে। প্রতিবাদ সমাবেশে বাঁধা প্রদান করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। কয়েক মিনিটের মধ্যে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরা,পুলিশ সদস্য ও পথচারীরা দৌঁড়ে পালাতে গিয়ে অন্তত ৫০ জন কম বেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে কয়েক ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিলো। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল জানান, বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছোড়ে। এসময় অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে সড়কের ওপর সমাবেশ করছিল। এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। যে ট্রাকটির উপর দাঁড়িয়ে সমাবেশ করেছিল সেটি আমরা জব্দ করেছি। যাদের কারণে এই ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital